গানচিত্র ‘পাঁজরের ভাঁজে’

কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন। নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। ‘পাঁজরের ভাঁজে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির গল্প নির্ভর ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হয়েছেন শুভ্র এবং অলংকার। নতুন গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘গানটির কথা-সুর বেশ অন্যরকম। রোমান্টিক একটি গান। এরসঙ্গে মিল রেখে একটি মিউজিক ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। ‘পাঁজরের ভাঁজে’ শিরোনামের গানটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।