ভারতের ক্রিকেটে ঋদ্ধিমান সাহাকে নিয়ে অনেক আলোচনা হয়। বলা হয়, এই ব্যাটসম্যান যথেষ্ট সুযোগ পান না। প্রমাণ এবারের আইপিএল। মাত্র দ্বিতীয়বারের মতো এবার আইপিএলে খেলতে নেমেছিলেন তিনি। তাতে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৫ বলে ৮৭ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসের পর বলেছেন, সুযোগ কাজে লাগাতে পেরে খুশী তিনি।
ম্যাচশেষে ঋদ্ধিমান বলেছেন, ‘আমি এবার আইপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচ খেললাম। সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম। প্রথম পাওয়ার প্লেতে ঝুঁকি নিয়েছি। এটাই।’