এম এ ওহাব
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এম এ ওহাবের ৯ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় হাটহাজারীস্থ মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারত এবং সকাল ১১টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আলোচনাসভা। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান অনুরোধ জানিয়েছেন।