শোক সংবাদ

ড. খান তৌহিদ ওসমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান (৬৮) ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি... রাজিউন)। গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে নিজ বাসায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কামরুল হোসাইন বলেন, ‘ড. খান তৌহিদ ওসমান মঙ্গলবার রাতে মারা গেছেন। তাকে গ্রামের বাড়ি কাপাসিয়ায় দাফন করা হবে।’

হাজি মোহাম্মদ আলী মেম্বার

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন ও সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের পিতা বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি মোহাম্মদ আলী মেম্বার (৭৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব সোনারগাঁওয়ের বারদী বাজার মার্কাস জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় ছটাকিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও  জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার গভীর শোক প্রকাশ করেন।

আবু সিদ্দিক মোল্লা

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আবু সিদ্দিক মোল্লা (৪৭) গতকাল বুধবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস ও ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল শোক প্রকাশ করেছেন।