হিজড়াদের প্রতি অবহেলা নয়

উন্নত দেশগুলোতে তৃতীয় লিঙ্গের মানুষেরা সাধারণ নারী-পুরুষদের মতোই সমান অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা পেয়ে থাকে। ঐসব দেশে তারা বেশি অবহেলার শিকার হয় না। অন্য লিঙ্গের নাগরিকরাও তাদের ছোট করে দেখে না। যে কারণে তারা তাদের রাষ্ট্রীয় উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখতে পারছে। অথচ আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে এতটাই অবহেলিত ও বৈষম্যের শিকার যে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ফলে বাধ্য হয়েই বেছে নেয় অনৈতিক পথ। এ অবস্থায়, হিজড়া সম্প্রদায়ের মানুষের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা একান্ত প্রয়োজনে। সরকারি চাকরিতে তাদের জন্য আলাদা কোটা বরাদ্দ রাখা যেতে পারে। হিজড়া সন্তানদের শিক্ষিত ও যোগ্য নাগরিক করে গড়ে তুলতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করা। সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা আবশ্যক। বেসরকারি চাকরিক্ষেত্রেও তাদের সুযোগ দেওয়ার মনমানসিকতা ধারণ করা প্রয়োজন।

মো. আবু সুফিয়ান সিফাত

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,

ঢাকা কলেজ

 

০