সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বাগমারা-জৌকুড়া সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মিজানপুর ও চন্দনী ইউনিয়নবাসী। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সদর উপজেলার জৌকুরা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, চন্দনী ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল আহম্মেদ, ব্যবসায়ী শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা কাউসার ফেরদৌস, স্থানীয় মোশাররফ শিকদার প্রমুখ। দ্রুত সময়ে সড়কটি নির্মাণের সঙ্গে সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বক্তরা।