রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। জেলার দুর্গাপুর এবং মোহনপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো তিন জন।  দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, সকালে দুর্গাপুর তাহেরপুর রোডের উজালখলসী গ্রামের জাগিরপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পেয়াজ ব্যবসায়ী আব্দুস সালাম নিহত হন। তিনি পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিদিরপুর বাজারে পৌঁছে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। পরে পথচারী নাসির উদ্দীনকে চাপা দিলে তার মৃত্যু হয়।