বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জ থানা পুলিশ হাবিবা আক্তার স্মৃতি নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ সময় গৃহবধূর স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়। বুধবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামে নিজ বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।  বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত)আবদুর রহিম জানান, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই সন্দেহভাজন হিসেবে স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।