মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
মুকসুদপুরে চাঞ্চল্যকর জুন্নন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মোল্লা ওরফে ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সন্ধ্যায় মুকসুদপুর থানায় নিয়ে আসা হয়। স্বপন মোল্লা চাঁদপুর জেলার মতলব উপজেলার ঘোরারকান্দি গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে। মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান জানান, ২০০৬ সালের আগস্ট মাসে মুকসুদপুরে চাঞ্চল্যকর জুন্নন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মোল্লা ওরফে ডালিমকে সোমবার গভীর রাতে গ্রেফতার করে মঙ্গলবার সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়। অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, বুধবার সকালে আসামিকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।