সুজানগরে ২৭ মত্স্যজীবী আটক

সুজানগর (পাবনা) সংবাদদাতা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করায় ২৭ জন মত্স্যজীবীকে আটক এবং ৩০টি মাছ ধরা নৌকা বিকল করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সুজানগর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মত্স্য বিভাগ অভিযান পরিচালনা করে। এ সময় মত্স্যজীবীদের কাছ থেকে আরো প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃত মত্স্যজীবীদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের এবং চার জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী ঐ চার জনকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।