ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাভার রিফ্র্যাক্টরিজের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ দশমিক ১৬ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৮৮ টাকায়। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।