সোনালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড একক বিমায় চালু পলিসির ওপর প্রতি ১ হাজার টাকায় ৭৫ টাকা এবং নগদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যেসব পলিসি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু রয়েছে, সেসব পলিসিতে রিভার্শনারি বোনাস প্রদান করা হবে। এই বোনাস সব মেয়াদেও লাভযুক্ত চালু পলিসির জন্য একই হারে প্রদান করা হবে এবং পরবর্তী বোনাস ঘোষণার আগ পর্যন্ত পলিসি গ্রাহকের মেয়াদ পূর্তিতে বা মৃত্যুতে তার নমিনিকে প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি