ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৫ দশমিক ৪৩ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৩৪৮ দশমিক ৯৯ টাকায়। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। আর এ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।