ক্যাপশন নিউজ

সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্ট (রমনা) এবং ঢাকার আওতাধীন শাখাসমূহের চলমান অগ্রগতির বিষয়ে শাখা প্রধানদের নিয়ে ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫৩ ও ৫৪তম নোয়াখালীর সেনবাগে সেবারহাট এবং চট্টগ্রামের মীরসরাইয়ে মিঠাছড়া উপশাখা গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক উপস্থিত ছিলেন

০০০

প্রবৃদ্ধির ২১ বছর উদ্যাপন করল দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকের কার্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম (এফসিএমএ), ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া

 

০