ইত্তেফাক রিপোর্ট
নরসিংদী পৌরসভার ওয়ার্ড কমিশনার ও আওয়ামী লীগ নেতা মো. মানিক মিয়া হত্যা মামলার অন্যতম আসামি নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ও আলোচিত মাদক সম্রাজ্ঞী পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমন গংদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী পরিবার ও নরসিংদীর সাধারণ জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। নিহত কমিশনার মানিক মিয়ার ভাই আমিরুল ইসলাম আমু ও মো. হিরন মিয়া, মো. শাজাহান, মো. বেদন ভূঁইয়া, মো. জাকারিয়া, মো. ইয়ার আলামিনসহ প্রায় ৫ শতাধিক নরসিংদীবাসী এসময় উপস্থিত ছিলেন।