ইত্তেফাক রিপোর্ট
চলতি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন কাজী মনিরুল ইসলাম (মুন) ও মো. আনোয়ার হোসেন (হেলাল)। তারা দুই জন যথাক্রমে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল তাদের সংসদ ভবনের শপথকক্ষে শপথ পাঠ করান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ সময় উপস্থিত ছিলেন।