প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় আক্রান্ত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ ঈদগাহ মাঠ থেকে সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিএমএইচে নেওয়া হয়েছে।
করোনা শুরুর পর থেকে তিনি হবিগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি অসুস্থবোধ করলে ২৫ অক্টোবর তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬ অক্টোবর রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।