বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নেতৃত্ব নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ডব্লিউটিও’র তিন অ্যাম্বাসেডর ব্রাজিলিয়ান রবার্টো আজেভেদোর উত্তরসূরী নির্বাচন করতে কাজ করছিলেন। চার মাসের প্রচেষ্টায় শেষ পর্যন্ত নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এনগোজি অকনজোকে নির্বাচন করা হয়। কিন্তু গতকাল তাকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, সবার মতামতের ভিত্তিতে সংস্থার প্রধানকে নির্বাচিত করতে হবে। -রয়টার্স