শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে , বাড়িতে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল শিশু ইভা আক্তার (২)। সবার অগোচরে হঠাৎ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ ইভাকে দেখতে না পেয়ে তার মা খোঁজ করেন। কিন্তু কোথাও ইভাকে না পেয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে খোঁজ করলে মৃত ইভাকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইভাকে মৃত ঘোষণা করেন।

ইভা উপজেলার উবাহাটা গ্রামের ইকবাল মিয়ার মেয়ে। 

আরও পড়ুন: গাছিরা প্রস্তুত অপেক্ষা শুধু শীতের

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা গ্রামের কাউন্সিলর মো. তাহির মিয়া।

ইত্তেফাক/এএএম