বাকেরগঞ্জে বাড়ির পাশে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জের বাড়ির পাশে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের একটি বাগানের বেল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবরাজ তালুকদার (১৮) ঐ এলাকার মৃত নিতাই তালুকদারের ছেলে।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম জানান, রাতে যথানিয়মে ঘুমাতে যায় যুবরাজ। গভীর রাতে তার মা ঘুম থেকে উঠে বাড়ির পাশের বাগানের একটি গাছের সাথে যুবরাজকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি নামিয়ে আনে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


ইত্তেফাক/আরকেজি