দীপ্ত টিভিতে আজ রাত ১১টা ৩০ মিনেটে প্রচার হবে এই সপ্তাহের নাটক তামাশা। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন এম আই জুয়েল। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। নাটকটি গল্পে দেখা যাবে বহু বছর পাশাপাশি থাকায় দারুণ বন্ধুত্ব গড়ি ওঠে রিচি ও আবরার মাঝে। হুটহাট মাথায় যা আসে তাই করে। এক প্রবাসী একদিন পরিবারসহ রিচিকে দেখতে আসে। রিচিতো কিছুতেই বর পক্ষের সামনে যাবে না। আম্মুর অনেক অনুরোধে অবশেষে আসে সুপার গার্লের ড্রেস পরে। এতে তার বিয়েটা ভেঙ্গে যায়। পুরো ব্যাপারটা জানালা দিয়ে ভিডিও করে হাসিতে ফেটে পরে আবরার।