স্থানীয় পোশাকের বাজারকে কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান

দেশের অভ্যন্তরেও পোশাকের বিশাল বাজার তৈরি হয়েছে। উদ্যোক্তাদের তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ লক্ষ্যে মানসম্মত পণ্য তৈরি তা ক্রেতার কাছে পৌঁছে দিতে হবে। গতকাল তাঁতপণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল নামে অনলাইনে আয়োজিত মাসব্যাপী এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। গতকাল অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ এ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ছাড়াও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বস্ত্র ও পাটসচিব লোকমান হোসেন মিয়া, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি)-এর সভাপতি মানতাশা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/heritagehandloombangladesh এই লিংকে মেলায় প্রদর্শিত পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।