বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন হয়ে গেছে গত ৩ অক্টোবর। সেদিন চারটি সহসভাপতি পদের মধ্যে একটিতে তাবিথ আউয়াল এবং মহিউদ্দিন মুহি সমান ৬৫ ভোট পেয়েছিলেন। তাই এই পদে পুনরায় নির্বাচন শনিবার। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেলা সাড়ে ১১টায় ভোট শুরু হয়ে ১টায় শেষ হবে। এই দুই জনের একজন জয়ী হয়ে এলে তাকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান করা হবে।