উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে বুধবার বিকালে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে মোটরসাইকেলসহ মো. হাসান আলি (৫০) নামে একজনকে আটক করা হয়। সে যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে। সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, জব্দকৃত স্বর্ণের দাম প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, বুধরার রাতে ৫৬ ভরি ওজনের চারটি স্বর্ণের বারসহ শাহ আলম (৩১) নামে একজনকে আটক করেছে বিজিবি। সে হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রাতে হোয়াইক্যং থেকে বালুখালীগামী একটি ইজিবাইক তল্লাশির সময় স্বর্ণসহ তাকে আটক করা হয়। বৈধ কোনো কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।