সবজি চাষে ঝুঁকছেন শিক্ষিত যুবকরা

করোনাকালে চাকরি হারিয়ে কাজিরপুর উপজেলায় অনেক শিক্ষিত যুবক এখন সবজি চাষে ঝুঁকছেন। আর এতে তারা অনুকরণীয় মানছেন বসুন্ধরা গ্রুপে কর্মরত আমিনুল ইসলামকে। সরেজমিনে দেখা যায়, উপজেলার দুর্গম চরাঞ্চলে আমিনুল ইসলামের লাউ-চিচিঙ্গা চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন। আর এমনটি দেখে সবজি চাষে ঝুঁকছেন এলাকার শিক্ষিত যুবকরা। তেকানি গ্রামের আশাদুল ইসলাম বলেন, আমিনুল ইসলামের চাষ দেখে দুই বিঘা জমি তৈরি করেছি। একই কথা জানান রহিম মিয়া নামে আরেক জন। উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, চরাঞ্চলের মাটিতে সবজির চাষ ভালো হয়। যারা শুরু করছেন তাদের আমরা নিয়মিত পরামর্শ দেব।