পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শায়েস্তাগঞ্জে বৃহস্পতিবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইভা আক্তার (২)। উপজেলার উবাহাটা গ্রামের গাড়িচালক ইকবাল মিয়ার মেয়ে ইভা ঘটনার দিন নিজ বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে হঠাত্ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে পানিতে ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা গ্রামের কাউন্সিলর মো. তাহির মিয়া।