বাঘায় বৃহস্পতিবার বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় আবির আহম্মেদ মিঠন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বাঘা-আলাইপুর সড়কের ছাতারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেব। তবে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বালুভর্তি ট্রাক্টর উদ্ধার করে থানায় আনা হয়েছে।