এইচআইভি প্রতিরোধে সমন্বিত কার্যক্রম সংক্রান্ত জেলা পর্যায়ের মতবিনিময় ও পরামর্শ সভা গতকাল গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়, মুক্ত আকাশ বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়াম, পিআর সেভ দ্য চিলড্রেন-এর আয়োজনে এবং দি গ্লোবাল ফান্ড-এর অর্থায়নে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন প্রমুখ।