সিদ্ধিরগঞ্জে ১৮ ফার্মেসিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে ১৮টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা এবং ৩ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়। দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চিটাগাং  রোডের চারটি মার্কেটে বৃহস্পতিবার এ অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনিন তিশা জানান, লাইসেন্স, ফার্মাসিস্ট সনদপত্র না থাকায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার আপরাধে ১৮টি ফার্মেসিকে মোট ৩ লাখ ৫৫ হাজার টাকা নগদ জরিমানার পাশাপাশি আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।

তিনটি করাত কলকে ৩০ হাজার টাকা জরিমানা

এদিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, সানারপাড় এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সওদাগর ও দরবার টিম্বার্স এবং মজুমদার টিম্বার্স করাত কলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।