টিএসসিতে ইয়াবা সেবনরত অবস্থায় জাবি শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ও শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মধ্যে ইয়াবা সেবনরত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিার্থীকে আটক করা হয়েছে। রবিবার ( জানুয়ারি)  রাতে ওই ছাত্রকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা ঢাবির সাত শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়।
 
প্রত্যদর্শীরা জানান, টিএসসির মধ্যে এক মেয়েসহ ১০ থেকে ১২ জনের একটা গ্রুপ বসে ইয়াবা সেবন করছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের আসার আগেই ওই নারীসহ দুইজন চলে যায়। পরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা এসে তাদের তল্লাসি করলে তাদের কাছে থাকা মাদকদ্রব্য পাওয়া যায়। আটককৃত ওই ছাত্রের নাম মনিরুজ্জামান টিটু।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, 'ইয়াবা সেবনের সংবাদ পেয়ে আমরা এখানে আসি। আমরা আসার আগেই এদের একটি গ্রুপ ইয়াবা সেবন করছিল বলে জানতে পারি। কিন্তু তারা পালিয়ে যায়। তাদের ধরার চেষ্টা চলছে। বাকি ৮জনের কাছে তল্লাসি করে মাদকদ্রব্য পাওয়া গেছে। ৮জনের সাতজন ঢাবি ও একজন জাবির ছাত্র'। 

আরও পড়ুন: ব্রেক্সিট চুক্তি অনুমোদন না হলে ঝুঁকির মুখে পড়তে হবে যুক্তরাজ্যেকে: মে

আটককৃত জাবির ওই ছাত্রকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, 'প্রক্টর টিমের সদস্যরা থানায় একজনকে সোপর্দ করেছে। তবে তারা কোন মামলা করেনি'।

ইত্তেফাক/জেডএইচডি