শিগগিরই শিশুদের ওপর নিজেরদের উদ্ভাবিত সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করতে চায় মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন এন্ড জনসন। ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা চালান হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সঙ্গে বৈঠকের পর জনসন এন্ড জনসনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
এ নিয়ে জনসন এন্ড জনসনের নির্বাহী কর্মকর্তা ড. জেরি সাদফ বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী যত দ্রুত সম্ভব শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।
এর আগে গত সেপ্টেম্বরে পূর্ণ বয়স্কদের ওপর সম্ভাব্য করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু করে জনসন এন্ড জনসন। ওই ট্রায়ালে ৬০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। এদিকের আরেক মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারও ইতোমধ্যে শিশুদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালান শুরু করেছে।
ইত্তেফাক/এআর