শিবচরে মাদবরেরচর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শিবচরে মাদবরেরচর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলার মাদবরচর আরএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে মুনির চৌধুরী বলেন, আমরা অনেক ভাগ্যবান। কারন আমরা নূর-ই-আলম চৌধুরীর মত এমন এক নেতা পেয়েছি যাকে উন্নয়নের কারিগর বলা হয়। তিনি বাংলাদেশের মধ্যে শিবচরকে উন্নয়নের মডেল হিসেবে তৈরি করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নকে যদি তার নাম জিজ্ঞেস করা হয়, আর উন্নয়ন যদি কথা বলতেই পারতো তাহলে উন্নয়নের কারিগর নূর-ই-আলম চৌধুরীর নামই বলতো। 

তিনি বলেন, আজ দেশের বড় বড় সাংবাদিকরা শিবচরকে বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর এক টুকরো সোনার বাংলা আখ্যা দিয়ে কলাম লিখেন। এটি একমাত্র নূর-ই-আলম চৌধুরীর অবদান। আগে আমরা জানতাম রাতে যখন মানুষ ঘুমায় পুলিশ তখন পাহারা দেয়। আজকে আরেকটি কথাও বলতে হয়, রাতে আপনি-আমি যখন ঘুমাই নূর-ই-আলম চৌধুরী তখন শিবচর নিয়ে ভাবেন। শিবচরের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। তার সাথে যখন গাড়িতে শিবচরের পথে ঘুরে বেড়াই তখন তার দু চোখ শুধু চারদিকে চেয়ে দেখে কোথায় খালি জমি আছে, কোথায় কোন সমস্যা আছে, কোথায় কোন উন্নয়ন করা যায় তাই ভাবেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, হাট বাজার স্বাস্থ্যখাত, শিক্ষাখাতসহ বিভিন্ন খাতে ধারাবাহিকভাবে চলছে তার উন্নয়ন। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় শিবচর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা : মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান (তোতা), সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াছ পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো: ফজলুল হক মুন্সী, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাশ্মীরে ধর্মীয় স্বাধীনতা নিয়ে সমালোচনার মধ্যেই ঈদে মিলাদুন্নবী পালিত

সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মো: মতিউর রহমান হাওলাদারকে সভাপতি, আব্দুল হালিম রাড়িকে সিনিয়র সহসভাপতি, ইদ্রিস শিকদারকে সহসভাপতি, রিপন চৌধুরীকে সহসভাপতি, মাসুদ মাদবরকে সহসভাপতি, নাসির চৌধুরীকে সহসভাপতি, মঞ্জু ম্বেবারকে সহসভাপতি, হাবিবুর রহমানকে সহসভাপতি, নূরুল ইসলাম মাদবরকে সাধারণ সম্পাদক, বাবু মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক, খোকা মাদবরকে যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম মাদবরকে সাংগঠনিক সম্পাদক, আচমত আকনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এ কমিটিতে আরো অনেকের নাম রয়েছে। 

ইত্তেফাক/আরআই