ফ্রান্সে এবার যাজকের ওপর বন্দুকধারীর হামলা

ফ্রান্সে এবার লিয়ন শহরের একটি অর্থোডক্স চার্চের যাজকের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে ওই যাজক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।  

ইতোমধ্যে ওই  হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।  

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল চার টায় নিকোলাস কাকাভেলাকিস নামে ওই যাজক চার্চ বন্ধ করার সময় তার ওপর দুই দফায় গুলি ছুঁড়ে বন্দুকধারী।    

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ এবং জরুরি বিভাগ ঘটনাস্থলে এসেছে এবং স্থানীয় লোকদের ওই এলাকায় আসতে নিষেধ করা হয়েছে। 

এই ঘটনার তদন্ত চলছে বলে দেশটির স্থানীয় খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর