দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড.মোঃ মোজাম্মেল হক খান বলেছেন,দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
এসময় দুদকের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক মোঃ মাহমুদ হাসান,জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান,পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,দুদক কুমিল্লার উপপরিচালক মোঃ হেলাল উদ্দিন শরীফ উপস্থিত ছিলেন। এ্ছাড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রফেসর নজীর আহমদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু ,সদস্য আজিজুল হক,বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াছের ছিদ্দিকী,সাহিদুল ইসলাম,মোস্তফা কামাল,শাহেদ আলী ,মোঃ আল আমীন,মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুদক কমিশনার ডঃ মোঃ মোজাম্মেলহক খানকে ক্রেস্ট প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআরএম