পাবনায় জামায়াতের আমিরসহ গ্রেফতার ১১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার জামায়াতে ইসলামির আমির ও সাধারণ সম্পাদকসহ ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গ্রেফতারকৃতদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। 

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামির আমির ও উপজেলার শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আলী আছগার এবং সাধারণ সম্পাদক ও দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমানসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে খানমরিচ ইউনিয়নে নাশকতা চেষ্টার অভিযোগ পাওয়া যায়। 

পরে শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মামলা করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ