ইরানে করোনার তৃতীয় ঢেউ, ফের বন্ধ হচ্ছে স্কুল ও মসজিদ 

করোনার তৃতীয় ঢেউ আঘাত হানায় ইরানের ৩১ টি  প্রদেশের মধ্যে ২৫টিতে আবারো আগামী বুধবার থেকে ১০ দিনের জন্য মসজিদ বন্ধ রাখার নির্দেশ  দেওয়া হয়েছে।  সেই সঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্যালুন, সুইমিংপুল এবং থিয়েটারও বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে ইরান সরকার।

এদিকে ইরানের রাজধানী তেহরানের স্যালুন, সিনেমা, লাইব্রেরি এবং ফিটনেস ক্লাবগুলো বন্ধ রাখার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। 

 শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে ৭ হাজার ৮২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ইরানে এ পর্যন্ত ৬ লাখ ১২ হাজার ৭৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ হাজার ৮৬৪ জন।

 মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান।   গত ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। 

ইত্তেফাক/এআর