কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় জুয়েল (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম দণ্ডাদেশ দেয়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
আরো পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর রাতে কুমারখালীর ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে প্রতিবেশী যুবক জুয়েল গলায় ছুরি ধরে ধর্ষণ করে। পরে ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ২৮ নভেম্বর আসামি জুয়েলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ওই দণ্ডাদেশ প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামি জুয়েল আদালতে উপস্থিত ছিলেন। তিনি কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
ইত্তেফাক/ইউবি