এই দিনে

২ নভেম্বর

 

১৮৮৬ :ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহিদ ধীরেন্দ্রনাথ

            দত্তের জন্ম

তিনিই সর্বপ্রথম বাংলাভাষাকে যথোপযুক্ত মর্যাদাদানের দাবি উত্থাপন করেছিলেন পাকিস্তান গণপরিষদে। আবার মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গকারী মহান শহিদদের মধ্যেও তিনি অগ্রগণ্য। ব্রাহ্মণবাড়ীয়ার সাধারণ পরিবারের সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত সর্বভারতীয় রাজনীতিতে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। ভারতবিভাগকালে মাতৃভূমি ও মাতৃভূমির মানুষের প্রতি ভালোবাসার কারণে পাকিস্তান ছেড়ে যাননি। পদে পদে নিগৃহীত হয়েছেন। কিন্তু নীতি ও কর্তব্য থেকে বিচ্যুত হননি। সর্বপ্রকার বৈষম্য, হিংসা ও হানাহানিমুক্ত এক বৈশ্বিক সমাজের স্বপ্ন দেখেছেন। জনসেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। সব মিলিয়ে, আমাদের রাজনৈতিক ইতিহাসের অনন্য এক চরিত্র ধীরেন্দ্রনাথ দত্ত।

সূত্র :ধীরেন্দ্রনাথ দত্ত :জীবন ও কর্ম/মিনার মনসুর

(বাংলা একাডেমি, ২০১২)