বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সাজ্জাদ হোসেন চৌধুরী
শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়
বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা
১) বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রই কোন ক্ষমতার অধিকারী?
উ:সার্বভৌম।
২) প্রতিটি দেশের সরকারের দায়িত্ব কী?
উ:দেশকে সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করা।
৩) দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি ও উন্নয়ন সাধন করার দায়িত্ব কার?
উ:দেশের সরকারের।
৪) সরকার বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে কেন?
উ:দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য।
৫) বিশ্বের প্রত্যেক রাষ্ট্র বৈদেশিক নীতি প্রণয়ন করে কেন?
উ:নিজেদের কল্যাণে বা স্বার্থে।
৬) বৈদেশিক নীতির মূলে কী রয়েছে?
উ:পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে নিজ দেশের স্বার্থ রক্ষা।
৭) কোন কোন ক্ষেত্রে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলে?
উ:রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ইত্যাদি।
৮) পৃথিবীতে মহাদেশ কয়টি?
উ:৭টি।
৯) আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে?
উ:জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি।
১০) কোন কোন দেশে জাতিগত সংঘাত, যুদ্ধ ও অস্থিরতা রয়েছে?
উ:মধ্যপ্রাচ্যে ও আফ্রিকার অনেক দেশে।
১১) মধ্যপ্রাচ্যের জাতিগত সংঘাত, যুদ্ধ ও অস্থিরতার জন্য জাতিসংঘের মাধ্যমে কারা শান্তি রক্ষার কাজ করে যাচ্ছে?
উ:বাংলাদেশসহ বিভিন্ন দেশের সেনাবাহিনী।
১২) পৃথিবীতে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে কেন?
উ:দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা ও বন্ধুত্বের মনোভাবের জন্য।
১৩) বর্তমান কীসের যুগ?
উ:পরস্পর নির্ভরশীলতার যুগ।
১৪) পারস্পরিক নির্ভরশীলতার যুগে কীসের কোনো বিকল্প নেই?
উ:আন্তর্জাতিক সহযোগিতা।
১৫) একটি দেশ অন্য দেশকে কীভাবে সাহায্য করে?
উ:সরাসরি বা দ্বি-পাক্ষিক চুক্তি সাক্ষরের মাধ্যমে
১৬) কোনো দেশের সব ধরনের উন্নয়নের চাবি কাঠি কী?
উ:শিক্ষা।