স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবলের দ্বিতীয় দিনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫১-২৯ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বিজয়ী দলের রবিউল ১১টি গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৭-২৬ গোলে টিম হ্যান্ডবল দলকে হারিয়েছে। বিজয়ী দলের সোহাগ ১২টি গোল করেন। শনিবার সন্ধ্যায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পুলিশ ৪১-২৬ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। এই ম্যাচেও পুলিশের সোহাগ সর্বোচ্চ ১০ গোল করেন। দুই ম্যাচে ২২ গোল তার।