অবসর নেওয়ার পর থেকে যেন আরো বেশি করে জ্বলছেন এবি ডি ভিলিয়ার্স। শনিবার রাতে পার হয়েছেন টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের মাইলফলক। ব্যাটিংয়ে নামার আগে মাইলফলক থেকে ৪ রান দূরে ছিলেন তিনি। ম্যাচের সপ্তম ওভারে শাহবাজ নাদিমের বলে সিঙ্গেল নিয়ে ৯ হাজারের ক্লাবে নিজের নাম লেখান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই কিপার-ব্যাটসম্যান। এই তালিকায় তিনি অষ্টম। ৩০৪ ইনিংসে এই রান করা ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি চারটি ও ফিফটি ৬৬টি। তার ব্যাটিং গড় প্রায় ৩৮, স্ট্রাইক রেট ১৫০-এর ওপরে। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। সাড়ে ১৩ হাজারের বেশি রান ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের।