করোনার কারণে মার্চ থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও বিভিন্ন বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানসমূহে ভিড় জমাচ্ছে। আবার কিছু কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে তাদের কটেজ বা মেসে থাকছে। অনলাইন ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের হল ও লাইব্রেরি খুলে দেওয়া হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাছরিন আকতার
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়