সড়ক দুর্ঘটনার একটি প্রধান কারণ হচ্ছে পথচারীদের অসচেতনতা ও অসাবধানতা। ঢাকা শহরে সড়ক দুর্ঘটনার ৪৭ শতাংশ হয় পথচারীর অসাবধানতার জন্য। রাজধানীর ১২৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারীদের জন্য রয়েছে ৮৭টি ফুটওভারব্রিজ। রয়েছে আন্ডারপাস। কিন্তু পথচারীরা তাদের ব্যস্ততার জন্য, অনীহায় ব্যবহার করেন না এসব আন্ডারপাস ও ফুটওভারব্রিজ। এক গবেষণায় দেখা গিয়েছে, নিউমার্কেট এলাকায় নিয়ম ভঙ্গ করেন প্রতি এক মিনিটে ১০-১৫ জন পথচারী। কিন্তু মাথার ওপরেই রয়েছে ফুটওভারব্রিজ। সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিচ্ছেন পথচারীরা! ফুটওভারব্রিজে দৌরাত্ম্য চলছে হকারদের, মাদক ব্যবসায়ীদের। রাতে আবার অনেকের মাঝে কাজ করে ছিনতাইয়ের ভয়, কারণ কোনো কোনো ওভারব্রিজে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চাইলেই আমার প্রতিরোধ করতে পারি। তাই দরকার জনসচেতনতা। সেইসঙ্গে আইনের সঠিক প্রয়োগ। যেসব ওভারব্রিজ ব্যবহারের অনুপযোগী, সেগুলো সংস্কার করা একান্ত প্রয়োজন। পথচারীদের ফুটওভারব্রিজে নিরাপত্তা নিশ্চিত করা হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
খন্দকার নাঈমা আক্তার নুন
দ্বিতীয় বর্ষ, প্রত্নতত্ত্ব বিভাগ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়