প্রতিহিংসা নয় চাই প্রতিযোগিতা

বর্তমান সমাজে দেখা যাচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া-মমতা কম। মানুষ যখন একে-অপরকে হিংসা করতে শুরু করে, তখন তাকে আর মন থেকে ভালোবাসা যায় না। হিংসা মানুষকে শুধু নিচুই করে না, বরং হিংসুকের জীবন কখনো সুখের হয় না। একসময় সমাজের সবচেয়ে সংবেদনশীল স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ছিল খুবই শ্রদ্ধা-ভক্তির। এখন দেখছি তার বিপরীত। প্রতিহিংসার কারণে এক শিক্ষক অন্য শিক্ষককে লাঞ্ছিত করতে ইন্ধন দিচ্ছেন ছাত্রদের। আবার একশ্রেণির শিক্ষকও সন্তান সমতুল্য ছাত্রীদের অপমান-অপদস্ত করতে তত্পর। অতএব বলার অপেক্ষা রাখে না যে, প্রতিহিংসা কোথায় গিয়ে ঠেকেছে। আবার এক অবৈধ ব্যবসায়ী অন্য অবৈধ ব্যবসায়ীকে আল্টিমেটাম দিচ্ছে অবৈধ ব্যবসা করলে দেখে নেওয়া হবে। যার মূলেও রয়েছে প্রতিহিংসা। ইদানীং এই হিংসার প্রভাবটা বেশি উপলব্ধি করছি, যা এক ধরনের ভয়ানক ব্যাধি। এ থেকে মুক্তির উপায় কী?

তাইমুন ইসলাম রায়হান

রাঙ্গাবালী, পটুয়াখালী