পোকার আক্রমণে বিপাকে কৃষক

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ীতে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণের সঙ্গে সঙ্গে খোলপচা ও পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। কীটনাশক ব্যবহার করেও উপকার পাচ্ছেন না কৃষকরা। ফলে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ভাসপুরের কৃষক আব্দুর রাকিব জানান, সাত বিঘা জমিতে পাতামোড়া, খোলপচা রোগ দেখা দিয়েছে। এরপর নতুন করে যোগ হয়েছে পোকার আক্রমণ। কীটনাশক ওষুধ স্প্রে করেও তেমন কাজ হচ্ছে না। একই কথা জানান কৃষক আব্দুল হামিদ ও কৃষক আব্দুর রশিদ। গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান বলেন, পোকা ও পচন দমনে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিত এখন নিয়ন্ত্রণে আছে।