মুলাদী-মীরগঞ্জ সড়ক বেহাল

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশাল বিভাগীয় সদরের সঙ্গে হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম মুলাদী-মীরগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। মুলাদী সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান জানান, সড়ক পুনর্নির্মাণের এক বছরের মধ্যেই খাসেরহাট কাঠেরপুল এলাকাসহ বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ মন্টু বিশ্বাস জানান, ভাঙন স্থানগুলো সংস্কার করা না হলে যে কোনো সময় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। সওজের বরিশাল জেলা অফিসের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, মহাসড়কের ভাঙা অংশে রক্ষণাবেক্ষণ খাতের টাকা দিয়ে পাইলিং ও রিফিলিং করে দেওয়া হবে।