বরিশালে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সমাবেশ

১০ দফা দাবি

বরিশাল অফিস

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বরিশাল জেলা কমিটি গতকাল রবিবার সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। বেলা ১১টায় সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. আ. হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. মতিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, সহসভাপতি আ. মালেক, সহসভাপতি আ. রশিদ, হিজলা উপজেলা সভাপতি মো. সাইফুল ইসলাম, বরিশাল সদর উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, হিজলা উপজেলা সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন রানা, মহিলা সম্পাদক বাবুগঞ্জ উপজেলা মোসা. ফেরদৌসী বেগম। সমাবেশে বক্তারা ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।