ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখিত হতো। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা প্রকৌশলী এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক পুনো প্রমুখ।