কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে জুয়েল (৩২)। রবিবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা ধর্ষণের শিকার ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হন। এ সময় প্রতিবেশী যুবক জুয়েল তার গলায় ছুরি ধরে ধর্ষণ করে। এ ঘটনায় ঐ গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা করেন।