কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোলে শনিবার রাতে হঠাত্ ঝড়বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বিনা ধান-৩৪ (বাদশাভোগ) ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ধানখেত মাটিতে নুয়ে পড়েছে। উপজেলার কৃষক শাজাহান জানান, তিনি দুই একর জমিতে বিনা-৩৪ ধান আবাদ করেছেন। হঠাত্ ঝড়বৃষ্টিতে সব ধানসহ আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, ক্ষতি হয়েছে ব্যাপক। তবে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা সম্ভব নয়।